মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

তথ্যপ্রযুক্তি

ট্র্যাকিং ও নাগরিক মতামতের সুবিধা

ডিএসসিসির ‘Clean Care’ অ্যাপ উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। ছবি : চেকপোস্ট

নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ‘Clean Care’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৭ জুলাই) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘Clean Care’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডিএসসিসি জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর লাইভ ট্র্যাক করার পাশাপাশি গৃহীত সেবার বিষয়ে নাগরিকরা সন্তুষ্টি বা মতামতও জানাতে পারবেন।

সেবাটি ব্যবহার করতে গুগল প্লে-স্টোর থেকে ‘Clean Care’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বরের মাধ্যমে সাইন-ইন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশ্বের উন্নত নগরীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডাটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই ‘Clean Care’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি উৎপন্ন হচ্ছে, কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহন প্রয়োজন তা নির্ধারণ করা সহজ হবে। ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন শহর, সচেতন জীবন’ বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ‘Clean Care’ অ্যাপটি নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে একটি কার্যকর ডিজিটাল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

ডিএসসিসি মনে করছে, এই প্রযুক্তিনির্ভর ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ, সমন্বয় ও মূল্যায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে নাগরিক সেবার মান, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পেয়ে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।

Image

#ডিএসসিসি #স্মার্টঢাকা #CleanCare

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ডিএসসিসির ‘Clean Care’ অ্যাপ উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত