মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

তথ্যপ্রযুক্তি

আর্জেন্টিনা ম্যাচে সার্ভার ক্র্যাশ

বিশ্বকাপ ম্যাচে ‘টফি’ বিপর্যয়, সাবস্ক্রিপশন নিয়ে ক্ষোভে গ্রাহকরা

ছবি : চেকপোস্ট

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মধ্যেই দেশের জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। নিরবচ্ছিন্নভাবে ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশন ফি পরিশোধ করলেও গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে অ্যাপের কারিগরি ব্যর্থতায় খেলা দেখতে পারেননি অনেক ব্যবহারকারী।

সোমবার (২২ জুন) রাতে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার হাইভোল্টেজ ম্যাচ চলাকালে এ সমস্যা প্রকট আকার ধারণ করে। রাত ১১টায় ম্যাচ শুরু হওয়ার পর থেকেই হাজার হাজার ব্যবহারকারী অ্যাপে প্রবেশ করতে ব্যর্থ হন। যারা ঢুকতে পেরেছিলেন, তারাও বাফারিং ও সার্ভার ত্রুটির কারণে খেলা উপভোগ করতে পারেননি।

গ্রাহকদের অভিযোগ, বিশ্বকাপ উপলক্ষে “বিনা বাধায় এইচডি স্ট্রিমিং” সুবিধার প্রতিশ্রুতি দিয়ে সাবস্ক্রিপশন নেওয়া হলেও গুরুত্বপূর্ণ ম্যাচের সময় সেবা কার্যত অচল হয়ে পড়ে। এতে অনেকেই একে ডিজিটাল প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্যবহারকারীরা জানান, শুধু এই ম্যাচই নয়, আগের কয়েকটি ম্যাচেও টফির স্ট্রিমিংয়ে ল্যাগ ও লোডিং সমস্যা দেখা গেছে। ফলে গ্রাহক অসন্তোষ ক্রমেই বাড়ছে।

একজন ব্যবহারকারী অভিযোগ করে বলেন, টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনেও গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে না পারা হতাশাজনক। অন্যদিকে কেউ কেউ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ ফেরত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে টফি কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ স্ট্রিমিং চলাকালে কিছু ব্যবহারকারী সাময়িক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং বিষয়টি দ্রুত সমাধান করা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কাজ চলছে বলেও দাবি তাদের।

তবুও গ্রাহকদের বড় অংশের দাবি, এই ধরনের ব্যর্থতার দায় প্রতিষ্ঠানকে নিতে হবে এবং প্রয়োজন হলে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

#বিশ্বকাপ২০২৬ #টফি #স্ট্রিমিংসমস্যা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিশ্বকাপ ম্যাচে ‘টফি’ বিপর্যয়, সাবস্ক্রিপশন নিয়ে ক্ষোভে গ্রাহকরা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মধ্যেই দেশের জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। নিরবচ্ছিন্নভাবে ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশন ফি পরিশোধ করলেও গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে অ্যাপের কারিগরি ব্যর্থতায় খেলা দেখতে পারেননি অনেক ব্যবহারকারী।

সোমবার (২২ জুন) রাতে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার হাইভোল্টেজ ম্যাচ চলাকালে এ সমস্যা প্রকট আকার ধারণ করে। রাত ১১টায় ম্যাচ শুরু হওয়ার পর থেকেই হাজার হাজার ব্যবহারকারী অ্যাপে প্রবেশ করতে ব্যর্থ হন। যারা ঢুকতে পেরেছিলেন, তারাও বাফারিং ও সার্ভার ত্রুটির কারণে খেলা উপভোগ করতে পারেননি।

গ্রাহকদের অভিযোগ, বিশ্বকাপ উপলক্ষে “বিনা বাধায় এইচডি স্ট্রিমিং” সুবিধার প্রতিশ্রুতি দিয়ে সাবস্ক্রিপশন নেওয়া হলেও গুরুত্বপূর্ণ ম্যাচের সময় সেবা কার্যত অচল হয়ে পড়ে। এতে অনেকেই একে ডিজিটাল প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্যবহারকারীরা জানান, শুধু এই ম্যাচই নয়, আগের কয়েকটি ম্যাচেও টফির স্ট্রিমিংয়ে ল্যাগ ও লোডিং সমস্যা দেখা গেছে। ফলে গ্রাহক অসন্তোষ ক্রমেই বাড়ছে।

একজন ব্যবহারকারী অভিযোগ করে বলেন, টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনেও গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে না পারা হতাশাজনক। অন্যদিকে কেউ কেউ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ ফেরত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে টফি কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ স্ট্রিমিং চলাকালে কিছু ব্যবহারকারী সাময়িক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং বিষয়টি দ্রুত সমাধান করা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কাজ চলছে বলেও দাবি তাদের।

তবুও গ্রাহকদের বড় অংশের দাবি, এই ধরনের ব্যর্থতার দায় প্রতিষ্ঠানকে নিতে হবে এবং প্রয়োজন হলে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত