রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ভোট ব্যাংক রাজনীতি’ বলল বিজেপি

অখিলেশকে ওয়াইসির জোট প্রস্তাব, সরব বিজেপি

অখিলেশ যাদব ও আসাদুদ্দিন ওয়াইসি। ছবি: সংগৃহীত

উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে ঠেকাতে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে জোটের প্রস্তাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

বিরোধীদের এই উদ্যোগকে স্বাগত না জানিয়ে বিজেপি এটিকে ‘তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে ভারতের আগামী জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) মোরাদাবাদের এক অনুষ্ঠানে অখিলেশ যাদবকে জোটে আসার আহ্বান জানান ওয়াইসি।

তিনি বলেন, বিজেপিকে আবারও ক্ষমতায় আসা ঠেকাতে এখনই আলোচনার সময়। এআইএমআইএম জোট করতে প্রস্তুত বলেও জানান তিনি।

ওয়াইসি বলেন, প্রতিদ্বন্দ্বী হয়ে একে অপরের ভোট ভাগ করার পরিবর্তে একসঙ্গে লড়াই করা উচিত। তিনি অখিলেশের উদ্দেশে বলেন, যদি তার দলের কারণে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সরাসরি জোট করে লড়াইয়ের সুযোগ রয়েছে।

এআইএমআইএম প্রধান আরও বলেন, তাদের রাজনীতি কোনো ধর্মের বিরুদ্ধে নয়; বরং সম্মান, সমতা ও ন্যায়ের দাবিতে তাদের লড়াই।

উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপিকে চ্যালেঞ্জ দিতে দলটির ওপর বড় দায়িত্ব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে ওয়াইসির জোট প্রস্তাবের পর বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়েছে। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এটিকে ‘ভোট ব্যাংক রাজনীতি’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, অখিলেশ যাদব ও ওয়াইসি তোষণের রাজনীতিতে প্রতিযোগিতা করেন। এখন তারা একে অপরের সঙ্গে সহযোগিতার কথা বলছেন।

পুনাওয়ালা আরও মন্তব্য করেন, ওয়াইসি ও অখিলেশ যাদব একই মুদ্রার দুই পিঠ।

#উত্তরপ্রদেশ_নির্বাচন #অখিলেশ_যাদব #আসাদুদ্দিন_ওয়াইসি

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

অখিলেশকে ওয়াইসির জোট প্রস্তাব, সরব বিজেপি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে ঠেকাতে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে জোটের প্রস্তাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

বিরোধীদের এই উদ্যোগকে স্বাগত না জানিয়ে বিজেপি এটিকে ‘তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে ভারতের আগামী জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) মোরাদাবাদের এক অনুষ্ঠানে অখিলেশ যাদবকে জোটে আসার আহ্বান জানান ওয়াইসি।

তিনি বলেন, বিজেপিকে আবারও ক্ষমতায় আসা ঠেকাতে এখনই আলোচনার সময়। এআইএমআইএম জোট করতে প্রস্তুত বলেও জানান তিনি।

ওয়াইসি বলেন, প্রতিদ্বন্দ্বী হয়ে একে অপরের ভোট ভাগ করার পরিবর্তে একসঙ্গে লড়াই করা উচিত। তিনি অখিলেশের উদ্দেশে বলেন, যদি তার দলের কারণে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সরাসরি জোট করে লড়াইয়ের সুযোগ রয়েছে।

এআইএমআইএম প্রধান আরও বলেন, তাদের রাজনীতি কোনো ধর্মের বিরুদ্ধে নয়; বরং সম্মান, সমতা ও ন্যায়ের দাবিতে তাদের লড়াই।

উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপিকে চ্যালেঞ্জ দিতে দলটির ওপর বড় দায়িত্ব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে ওয়াইসির জোট প্রস্তাবের পর বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়েছে। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এটিকে ‘ভোট ব্যাংক রাজনীতি’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, অখিলেশ যাদব ও ওয়াইসি তোষণের রাজনীতিতে প্রতিযোগিতা করেন। এখন তারা একে অপরের সঙ্গে সহযোগিতার কথা বলছেন।

পুনাওয়ালা আরও মন্তব্য করেন, ওয়াইসি ও অখিলেশ যাদব একই মুদ্রার দুই পিঠ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত