রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকের বিরুদ্ধে অভিযান

আটোয়ারীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আটোয়ারীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
ছবি: চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ইউসুফ আলী (৪৫), নিমাই (১৪) এবং রিমন চন্দ্র (১৪)।

মঙ্গলবার (১২ মে) রাতে আটোয়ারী উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মতিয়ার রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং এএসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটোয়ারী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (১৩ মে) তাদের পঞ্চগড় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#মাদকবিরোধী_অভিযান #পঞ্চগড়_সংবাদ #আটোয়ারী #আটোয়ারী

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

আটোয়ারীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ইউসুফ আলী (৪৫), নিমাই (১৪) এবং রিমন চন্দ্র (১৪)।

মঙ্গলবার (১২ মে) রাতে আটোয়ারী উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মতিয়ার রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং এএসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটোয়ারী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (১৩ মে) তাদের পঞ্চগড় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত