শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

অভয়নগরে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

অভয়নগর উপজেলা-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমীর সরদার শরিফ হুসাইন এবং অনুষ্ঠান পরিচালনা করেন এস এম মহিউল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা আমীর ও সংসদ সদস্য গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও অভয়নগর শাখার তদারককারী মো. মনিরুল ইসলাম।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৭ নম্বর শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ ফারাজী, পৌর যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর, ওয়ার্ড সভাপতি এবং সংগঠনের দায়িত্বশীলরা অংশ নেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালনের জন্য তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

অভয়নগরে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত