মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি

অবশেষে মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’

আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ট্রেলারে জানানো হয়েছে।

২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি শুরুতে ‘সর্দারবাড়ির খেলা’ নামে নির্মাণ শুরু হলেও এক পর্যায়ে এর নাম পরিবর্তন করে ‘পুলসিরাত’ রাখা হয়। পরবর্তীতে আবার মূল নামেই ফিরে আসে চলচ্চিত্রটি।

লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন, লাঠিয়ালদের সংগ্রাম এবং সামাজিক বাস্তবতার গল্প।

সিনেমাটির নির্মাতা রাখাল সবুজ, যার এটি প্রথম চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও জিয়াউল রোশান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

ট্রেলারে দেখা যায়, রোশানের চরিত্র একজন লাঠিয়াল হলেও দারিদ্র্যের কারণে সংগ্রামী জীবন কাটাচ্ছেন। অন্যদিকে বুবলীর চরিত্র ‘তরুলতা’ কঠিন বাস্তবতা ও প্রতারণার শিকার এক নারীর গল্পকে তুলে ধরে।

দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটির মুক্তি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

#শবনমবুবলী #ঢালিউড #সর্দারবাড়িরখেলা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অবশেষে মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’

আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ট্রেলারে জানানো হয়েছে।

২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি শুরুতে ‘সর্দারবাড়ির খেলা’ নামে নির্মাণ শুরু হলেও এক পর্যায়ে এর নাম পরিবর্তন করে ‘পুলসিরাত’ রাখা হয়। পরবর্তীতে আবার মূল নামেই ফিরে আসে চলচ্চিত্রটি।

লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন, লাঠিয়ালদের সংগ্রাম এবং সামাজিক বাস্তবতার গল্প।

সিনেমাটির নির্মাতা রাখাল সবুজ, যার এটি প্রথম চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও জিয়াউল রোশান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

ট্রেলারে দেখা যায়, রোশানের চরিত্র একজন লাঠিয়াল হলেও দারিদ্র্যের কারণে সংগ্রামী জীবন কাটাচ্ছেন। অন্যদিকে বুবলীর চরিত্র ‘তরুলতা’ কঠিন বাস্তবতা ও প্রতারণার শিকার এক নারীর গল্পকে তুলে ধরে।

দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটির মুক্তি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত