বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গোহাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের খাদাশ হিন্দুপাড়া গ্রামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মুরাদ (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল।
গোহাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম, এসআই আবু সাইদ, ইউপি সদস্য আলম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় গোহাইল ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬