সোমবার, ১০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সমাবেশ, জনসচেতনতার আহ্বান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর উপজেলার নলেয়া গ্রামের হোসেন আলী ব্যাপারীর বাড়ি সংলগ্ন মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক রইছ উদ্দিন বাদশা, ইসলামপুর-নলেয়া ও পাইকেরছড়ার মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক এনামুল হক, ছাত্র শিবিরের প্রতিনিধি মামুন, মাওলানা রিয়াজুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।এ সময় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের এসব কর্মকাণ্ড থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়।সমাবেশ শেষে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারে একটি মাদকবিরোধী কমিটি গঠনের ঘোষণা দিয়ে কর্মসূচির সমাপ্তি করা হয়।

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সমাবেশ, জনসচেতনতার আহ্বান