রোববার, ২৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

আর্কাইভ দেখুন

দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি নাছির চৌধুরীর মতবিনিময়

দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি নাছির চৌধুরীর মতবিনিময়

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন  দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮ টায় দিরাই ডাক বাংলোতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে তারা এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় দিরাই প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ দিরাই’র উন্নয়ন, সামাজিক সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়।তাছাড়া  স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।এসময় দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন আমাদের এলাকা নানামূখী সংকটে আছে। দেশে সৎলোকের বড়োই অভাব। আগামীতে সৎ লোকদের খুজে খুজে নির্বাচিত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হলে সমাজ উপকৃত হবে। এজন্য  সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সহসভাপতি শাহাজান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সুত্রধর, কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমেদ, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, প্রেসক্লাবের সদস্য পাবেল হাসান, এহিয়া আহমদ লিটন, রায়হান, আয়মান মিয়া, রাজিব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


ভূরুঙ্গামারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ।সভায় জানানো হয়, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় ৯১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ট্যাগ অফিসারের মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল থাকবে।প্রতিটি মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি।সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বাগেরহাটের রামপাল থানার ওসি রাজীব আল রশিদের ইন্তিকাল, প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের শোক প্রকাশ

বাগেরহাটের রামপাল থানার ওসি রাজীব আল রশিদের ইন্তিকাল, প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের শোক প্রকাশ

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) রাত ১১ তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শোক প্রকাশ করেন। তিনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। রামপাল থানার অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ যোগদানের পর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও ন্যায় কর্মকান্ডে বেশ সুনামও অর্জন করেছেন। তার এই অকাল মৃত্যুতে রামপালের রামপাল থানায় কর্মরত কর্মকর্তা, ফোর্স গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজা বাদ জোহর তার নিজ বাড়ি খুলনার আইচগাতিতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।


দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। হাঁস-মুরগির খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে হাঁসের প্রজনন খামারের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো গেলে একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে।তরুণ উদ্যোক্তাদের খামার স্থাপনে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্বের সমস্যা বেড়েছে। সরকার পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিয়েছে। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে।তিনি বলেন, লিজগ্রহীতা প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যর্থ হলে সরকার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।এ সময় খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রতিমন্ত্রী আঞ্চলিক হাঁস প্রজনন খামার চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন ঝিল পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেলে তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকার টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন।


'চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে’: হাবিপ্রবির সেমিনারে ড. আব্দুল্লাহ-আল-মামুন​

'চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে’: হাবিপ্রবির সেমিনারে ড. আব্দুল্লাহ-আল-মামুন​

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলামকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন, ‘একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের স্নাতক শেষ করে চাকরি খুঁজতে না হয়; বরং শিল্পপ্রতিষ্ঠানগুলোই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।'বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়াম-১-এ ‘দ্য রোল অব অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কলাবোরেশন: রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।হাবিপ্রবি প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা সেমিনারে অংশ নেন।অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিল্পখাতের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।সেমিনারে দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী চিন্তাশক্তিসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আসার আগ থেকেই উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা গেলে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।’অনুষ্ঠানের সভাপতি ও হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ বলেন, ‘নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ সফল করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পখাতের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করলে তাদের চাহিদা অনুযায়ী একাডেমিক কারিকুলাম সাজানোর সুযোগ তৈরি হবে।’ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সহযোগিতাও কামনা করেন তিনি।অনুষ্ঠানসূচি অনুযায়ী, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য ও ক্রেস্ট প্রদান শেষে উপাচার্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।সেমিনারে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের গবেষণা, উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।


খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়ি চালকের মৃত্যু, মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের চেষ্টা

খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়ি চালকের মৃত্যু, মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের চেষ্টা

খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে মো: আব্দুস সালাম নামে কেসিসির গাড়ি চালক মারা গেছেন। আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার  সকাল সোয়া ১১ টার দিকে নগরীর পাওয়ার হাউজ মোড় সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক। মৃত মো: আব্দুস সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মোঃ মেছের আলীর ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কেসিসির চালক মোঃ  সাফায়েত হোসেন জানান, বেলা সোয়া ১১ টার দিকে বাইরে থেকে গাড়ি, চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন বারেক। তিনি সালামকে গাড়ি সরিয়ে নিতে বললে সালাম তাকেই গাড়ি সরাতে বলেন। এরপর বারেক স্টার্ট গাড়িটি সামনের দিকে গিয়ে সালামকে ধাক্কা দেয়। দুই গাড়ির মাঝে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ মতিয়ার রহমান। তিনি জানান, মৃত চালকের পরিবার মামলা করতে চাইছে না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালক বারেককে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এদিকে মরদেহ ময়না তদন্ত ছাড়া তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করার প্রস্তুতি করছে  একটি মহল বলে অভিযোগ উঠেছে। এঘটনায় কেসিসির কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে কেসিসির প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউজ্জামান  খানও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।


টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা হিসেবে ৭ দশমিক ৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রে এ চাল বিতরণ শুরু হয়। এর আগে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য বিভাগ জানায়, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর দিবাগত মধ্যরাত পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।খাদ্য সহায়তা বিতরণের আগে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মো. দিদারুল আলম নিষেধাজ্ঞার পুরো সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারায় জেলে পরিবারগুলোর সাময়িক আর্থিক সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে তাদের সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে নির্বিঘ্নে মা ইলিশের প্রজননের পরিবেশ তৈরি করা হচ্ছে।চাল বিতরণকালে জেলেদের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।মৎস্য কর্মকর্তারা বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জেলেদের সচেতনতা ও প্রশাসনের সঙ্গে তাদের সহযোগিতা মা ইলিশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক

কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩০ বোতল স্কাফসহ হিরা পাল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার মধুমতি সেতু সংলগ্ন টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভাটিয়াপাড়া টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিরা পালের কাছ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৩০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।অভিযান শেষে উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় গত ৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা ৫০ মিনিটের দিকে ধামইরহাট থানার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ওই গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে।ধামইরহাট থানা সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার একটি বিশেষ টিম রঘুনাথপুর গ্রামস্থ আসামির বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভোরে ভারতের গোয়ায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।নানা পাটেকর দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘সালাম বোম্বে’, ‘নটসম্রাট’ এবং ‘ওয়েলকাম’সহ বহু চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় ‘উদয় শেঠি’ চরিত্রে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।নানা পাটেকরের মৃত্যুতে তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।


করুণানগর বাজারে মিষ্টির দোকানে তাবিজ-কবজের ব্যবসার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

করুণানগর বাজারে মিষ্টির দোকানে তাবিজ-কবজের ব্যবসার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুণানগর বাজারে একটি মিষ্টির দোকানে বসে কথিত কবিরাজি চিকিৎসা, তাবিজ-কবজ ও ভাগ্য গণনার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, করুণানগর বাজারের একটি মিষ্টির দোকানে দীর্ঘদিন ধরে আবু কালাম নামে এক ব্যক্তি কথিত কবিরাজি চিকিৎসা ও তাবিজ-কবজের ব্যবসা করে আসছেন। তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন বলে স্থানীয়দের দাবি।অভিযোগ রয়েছে, কথিত কবিরাজ আবু কালাম নিজেকে দীর্ঘদিনের অভিজ্ঞ ‘খনার’ ও কবিরাজ হিসেবে পরিচয় দেন। জিনের বাদশা, ভাগ্য গণনা, জটিল রোগ নিরাময় এবং পারিবারিক সমস্যা সমাধানের মতো বিভিন্ন বিষয়ে অলৌকিক ক্ষমতার দাবি করে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির এই সময়ে কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া তাবিজ-কবজ ও কথিত অলৌকিক চিকিৎসার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা উদ্বেগজনক। বিশেষ করে গুরুতর অসুস্থ ব্যক্তিরা এ ধরনের কথিত চিকিৎসার ওপর নির্ভর করলে প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রতারণা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের কথিত চিকিৎসা ও প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করারও দাবি জানিয়েছেন তারা।তবে এসব অভিযোগের বিষয়ে আবু কালামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


নলছিটিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ

নলছিটিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ

ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর)সকাল এগারোটায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি- ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড।   এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা,নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ সজ্জনসহ আরো উপস্থিত ছিলেন পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থাপনা এবং পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং উপজেলার ২২টি  পূজামণ্ডপে ৬০০ শতকেজি করে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম। 


১০ মাসে ১,৩৯৬ আসামি গ্রেপ্তার, আলোচনায় সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

১০ মাসে ১,৩৯৬ আসামি গ্রেপ্তার, আলোচনায় সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের দায়িত্ব গ্রহণের ১০ মাস পূর্ণ হয়েছে। দায়িত্বকালীন সময়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১ হাজার ৩৯৬ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ১৮৯ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন চোরাকারবারী এবং ৩৬ জন অনলাইন জুয়াড়ি রয়েছেন। এছাড়া চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও বিপুলসংখ্যক আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।দায়িত্ব পালনে কাজের স্বীকৃতি হিসেবে ওসি রতন শেখ পিপিএম ইতোমধ্যে পাঁচবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ। তাঁর নেতৃত্বে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।থানা পুলিশ জানিয়েছে, এসব সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি পুরো থানা পুলিশের দলগত প্রচেষ্টা ও সমন্বিত কার্যক্রমের ফল। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন সময়ে তথ্য দিয়ে সহযোগিতা করা সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুলিশ।পাশাপাশি পুলিশের বিভিন্ন কার্যক্রম ও অপরাধবিরোধী অভিযান সম্পর্কে সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ায় সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে থানা কর্তৃপক্ষ।সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে। অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে টিম সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।


কমলনগরে নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ, আদালতে মামলা।

কমলনগরে নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ, আদালতে মামলা।

লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নোমান (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।গত রোববার (৪ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দক্ষিণ চর মার্টিন এলাকার বিবি ফাতেমা (২৭)। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, ফাতেমার স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছেন। এ সময় আসামি নোমান তাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে একা পেয়ে অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা আসামিকে সতর্ক করেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামি পুনরায় তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়।অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে পাশের বাড়ি থেকে ফেরার সময় আসামি ফাতেমাকে টেনে-হিঁচড়ে বাড়ির যাতায়াতের রাস্তার পাশের নারিকেল-সুপারি বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলার পাশাপাশি শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ করা হয়েছে।ফাতেমা বাধা দিয়ে ধস্তাধস্তি করে আত্মরক্ষার চেষ্টা করলে আসামি গাছের শক্ত লাঠি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার বাম হাতের বাহু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দ্বিতীয় দফায় আঘাতে কোমর/পাছার অংশে গুরুতর জখম ও হাড়ে আঘাতের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা

শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা

‎‎বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র কয়েকদিন পরই মর্ত্যে আসছেন দেবী দুর্গা।‎‎দুর্গোৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে পূজামণ্ডপ, কোথাও চলছে আলপনা, কোথাও তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ। সব মিলিয়ে চারদিকে বিরাজ করছে উৎসবের ভিন্ন এক আমেজ।‎‎আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ২০২৬ ইং সালের শারদীয় দুর্গোৎসব। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের কর্ম ব্যস্ততা, উৎসাহ ও উদ্দীপনা।‎‎সরজমিনেবিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুর্গাপূজার অন্যতম আকর্ষণ দেবী দুর্গার প্রতিমা।‎তাই প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন নাসিরনগরের প্রতিমা শিল্পীরা। বাঁশ, খড়, দড়ি ও মাটির নিপুণ কারুকাজে ধীরে ধীরে রূপ ধারণ করছে দেবী দুর্গার প্রতিমা। পূজামণ্ডপে দেবীর নান্দনিক রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন তারা।‎‎কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমা। প্রতিমা তৈরির দৃশ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন পূজা মণ্ডপে ভিড় করছেন নানান বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্করাও কৌতূহল নিয়ে ঘুরে দেখছেন প্রতিমা তৈরির কাজ।‎‎এদিকে পূজাকে সামনে রেখে নাসিরনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মন্ডপে চলছে আলোকসজ্জা, আলপনা, তোরণ নির্মাণ ও নান্দনিক সাজসজ্জার কাজ।‎‎ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য মতে, নাসিরনগর উপজেলায় এবার ১৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।‎‎পূজামণ্ডপে যখন আলোয় আলোকিত হয়ে ওঠে দেবী দুর্গার প্রতিমা, তখন দর্শনার্থীদের চোখে ধরা পড়ে শিল্পের সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে প্রতিমা শিল্পীদের দীর্ঘ পরিশ্রম, সীমিত আয়, অনিশ্চিত জীবিকা এবং শত প্রতিকূলতার মধ্যেও শতবর্ষের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নীরব সংগ্রামের গল্প।‎‎অপরদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও  সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।‎‎দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর এ উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয় আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত।‎


চাপরতলায় নির্বাচনি প্রচারণায় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

চাপরতলায় নির্বাচনি প্রচারণায় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন উঠান বৈঠকেও তাকে প্রচারণা চালাতে দেখা গেছে।উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে চাপরতলা ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। চুরি, ডাকাতি, মাদক ও নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তরুণদের এসব অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, ইউনিয়নের কৃষকদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, কৃষিক্ষেত্রে সহযোগিতা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তা-সড়কের উন্নয়ন, সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদালকে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তা-সড়কের উন্নয়ন ও সংস্কারমূলক কাজে সরেজমিনে উপস্থিত থেকে সহযোগিতা করতে দেখা গেছে। এ কারণে স্থানীয়দের মধ্যে তার নির্বাচনি কার্যক্রম নিয়ে আলোচনা চলছে।ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল নাসিরনগর আসনের সংসদ সদস্য এম. এ. হান্নানের চাপরতলা ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচনকে সামনে রেখে তার গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।


ধর্মপাশায় ব্যতিক্রমী বনভোজন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে দৌলতপুর স্কুলের উদ্যোগ

ধর্মপাশায় ব্যতিক্রমী বনভোজন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে দৌলতপুর স্কুলের উদ্যোগ

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৩ সদস্যে বিশিষ্ট উপ-আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৩ সদস্যে বিশিষ্ট উপ-আহবায়ক কমিটি ঘোষণা

  তরুণদের উদ্যোগে সাইবার নিরাপত্তায় এগিয়ে আরডিসিএস সাইবার কর্মকর্তা

তরুণদের উদ্যোগে সাইবার নিরাপত্তায় এগিয়ে আরডিসিএস সাইবার কর্মকর্তা

গ্রামীণফোন শ্রমিকদের ১৫ বছরের পাওনা পরিশোধের দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ

গ্রামীণফোন শ্রমিকদের ১৫ বছরের পাওনা পরিশোধের দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ

বেড়ায় মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, ক্ষুব্ধ এলাকাবাসী

বেড়ায় মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, ক্ষুব্ধ এলাকাবাসী

বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

দুই যুগ পর সাটুরিয়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন উজ্জ্বল সভাপতি, সাকিব সাধারণ সম্পাদক

দুই যুগ পর সাটুরিয়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন উজ্জ্বল সভাপতি, সাকিব সাধারণ সম্পাদক

মধুর মান যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, হাবিপ্রবিতে গবেষণা কর্মশালা

মধুর মান যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, হাবিপ্রবিতে গবেষণা কর্মশালা

ধামইরহাটে তালাকের তথ্য গোপনের অভিযোগ, লক্ষাধিক টাকা নিয়ে উধাও নারী

ধামইরহাটে তালাকের তথ্য গোপনের অভিযোগ, লক্ষাধিক টাকা নিয়ে উধাও নারী

তরুণ নেতৃত্ব নিয়ে মধ্যনগর সদর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতিতে মিনু

তরুণ নেতৃত্ব নিয়ে মধ্যনগর সদর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতিতে মিনু

জামালগঞ্জের এসিল্যান্ড আরিফুর রহমানকে সিলেটে সংযুক্ত করে প্রজ্ঞাপন

জামালগঞ্জের এসিল্যান্ড আরিফুর রহমানকে সিলেটে সংযুক্ত করে প্রজ্ঞাপন

রক্তদানে জীবন বাঁচানোর প্রত্যয়ে কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রক্তদানে জীবন বাঁচানোর প্রত্যয়ে কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫ নভেম্বর খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ নভেম্বর খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১১টি গরু বিতরণ

ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১১টি গরু বিতরণ

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ

গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে নারীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে নারীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ