বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

১০ দিনের সময় পেলেন

গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ

ছাইম খান,
ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি::
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬
গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ
ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনরত এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নোটিশ পাওয়ার পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাঁকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনরত অবস্থায় পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে।

#গোপালগঞ্জ #গ্রাম_পুলিশ #সুকতাইল_ইউপি_চেয়ারম্যান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনরত এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নোটিশ পাওয়ার পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাঁকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনরত অবস্থায় পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত