বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ।

সভায় জানানো হয়, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় ৯১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ট্যাগ অফিসারের মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল থাকবে।

প্রতিটি মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।

এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ।

সভায় জানানো হয়, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় ৯১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ট্যাগ অফিসারের মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল থাকবে।

প্রতিটি মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।

এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত