বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপাল থানার ওসি রাজীব আল রশিদের ইন্তিকাল, প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের শোক প্রকাশ

ফাইল ছবি।

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) রাত ১১ তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শোক প্রকাশ করেন। তিনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

রামপাল থানার অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ যোগদানের পর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও ন্যায় কর্মকান্ডে বেশ সুনামও অর্জন করেছেন। তার এই অকাল মৃত্যুতে রামপালের রামপাল থানায় কর্মরত কর্মকর্তা, ফোর্স গভীর শোক প্রকাশ করেছেন। 

মরহুমের জানাজা বাদ জোহর তার নিজ বাড়ি খুলনার আইচগাতিতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটের রামপাল থানার ওসি রাজীব আল রশিদের ইন্তিকাল, প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) রাত ১১ তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শোক প্রকাশ করেন। তিনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

রামপাল থানার অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ যোগদানের পর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও ন্যায় কর্মকান্ডে বেশ সুনামও অর্জন করেছেন। তার এই অকাল মৃত্যুতে রামপালের রামপাল থানায় কর্মরত কর্মকর্তা, ফোর্স গভীর শোক প্রকাশ করেছেন। 

মরহুমের জানাজা বাদ জোহর তার নিজ বাড়ি খুলনার আইচগাতিতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত