নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর উদ্বোধনী আয়োজন সামনে রেখে খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ২৫ অক্টোবর বিকেলে তিনি এসব স্থাপনা পরিদর্শন করে প্রস্তুতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। এ আয়োজন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করতেই তাঁর খুলনা সফর।
১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন
প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। প্রথম আসরে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াপ্রেমী। দ্বিতীয় আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে এবং প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবেন বলে জানান তিনি।
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
খেলোয়াড়দের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার
আমিনুল হক বলেন, প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। সেখান থেকে নির্বাচিত খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিভাবান খেলোয়াড়দের হারিয়ে যেতে দেওয়া হবে না। তাঁদের প্রশিক্ষণের পাশাপাশি লেখাপড়া ও ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও সরকার বহন করবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রথম আসর থেকে নির্বাচিত ৪০ জন খেলোয়াড়কে বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত খেলোয়াড়দের খেলাধুলা ও পড়াশোনার দায়িত্ব সরকার নেবে।
পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ার পরিকল্পনা
খুলনা জেলা স্টেডিয়ামের গ্যালারির একটি বড় অংশ না থাকায় এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। খুলনার ক্রীড়াপ্রেমীদের জন্য উন্নত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা পরিদর্শন করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, দেশের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশনা রয়েছে। খুলনা অঞ্চলের খেলোয়াড়েরা যাতে স্থানীয়ভাবে খেলাধুলা ও পড়াশোনার সুযোগ পান, সে লক্ষ্যে জানুয়ারি থেকে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্য
প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ জাতি গঠন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে যুবসমাজকে দূরে রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে তাঁদের দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যাঁরা
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খাইরুল ইসলামসহ অন্যরা।
পরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬