চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

হাবিপ্রবি সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার অভিযান: তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাবিপ্রবি সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার অভিযান: তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

হাবিপ্রবি সংলগ্ন বাসেরহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি খাবার হোটেল ও একটি আবাসিক হোটেলকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন কনজিউমার ইউথ বাংলাদেশ, হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।

অভিযোগ ছিল খাবারের নিম্নমান, অতিরিক্ত মূল্য এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এর ফলে সাদিক হোটেল ও হুমায়রা হোটেলকে ৬ হাজার টাকা করে এবং বাঁশেরহাট গেস্ট হাউজকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাবিপ্রবি সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার অভিযান: তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

হাবিপ্রবি সংলগ্ন বাসেরহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি খাবার হোটেল ও একটি আবাসিক হোটেলকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন কনজিউমার ইউথ বাংলাদেশ, হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।

অভিযোগ ছিল খাবারের নিম্নমান, অতিরিক্ত মূল্য এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এর ফলে সাদিক হোটেল ও হুমায়রা হোটেলকে ৬ হাজার টাকা করে এবং বাঁশেরহাট গেস্ট হাউজকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত