হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন-এর দোয়ারাবাজার ও ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা-এর পশ্চিম বাংলাবাজারে এবং বিকেলে ছাতক উপজেলা-এর জাউয়াবাজারে ফুলকলি মার্কেটের সামনে পৃথক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালের সমাবেশে দোয়ারাবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব আবু তাহের মিসবাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সদস্য মোফাজ্জল হাসান, লক্ষীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, সদস্য মোঃ সুমন মিয়া, রিফাত, আরিফ, হযরত আলী, মাছুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেলে ছাতকের জাউয়াবাজারে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন হাওর এলাকার কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার কারণে হাওরবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা উল্লেখ করেন।
তারা বলেন, বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা আরও জানান, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধান রক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।
সমাবেশ থেকে দাবি জানানো হয়, কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের সুনামগঞ্জ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণেরও আহ্বান জানান বক্তারা।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬