চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা আব্দুস সোবাহান বহিষ্কার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা আব্দুস সোবাহান বহিষ্কার

দলীয় নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ সারা দেশের বিভিন্ন পর্যায়ের মোট ৩৩ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অমান্য বা শৃঙ্খলা ভঙ্গের কোনো কর্মকাণ্ড বিএনপি সহ্য করবে না। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা আব্দুস সোবাহান বহিষ্কার

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

দলীয় নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ সারা দেশের বিভিন্ন পর্যায়ের মোট ৩৩ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অমান্য বা শৃঙ্খলা ভঙ্গের কোনো কর্মকাণ্ড বিএনপি সহ্য করবে না। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত