চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ
সুনামগঞ্জ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৮/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা হতে ১১ হাজার ৯৭০ পিস ভারতীয় ZUVIMIDE Capsule(100mg), ৫ হাজার পিস ISONEC tablet (20mg) এবং ১২০ পিস KLACID (IV) Inj আটক করে। যার সর্বমোট মূল্য সতেরো লক্ষ নিরানব্বই হাজার নয়শত টাকা। এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
সুনামগঞ্জ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৮/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা হতে ১১ হাজার ৯৭০ পিস ভারতীয় ZUVIMIDE Capsule(100mg), ৫ হাজার পিস ISONEC tablet (20mg) এবং ১২০ পিস KLACID (IV) Inj আটক করে। যার সর্বমোট মূল্য সতেরো লক্ষ নিরানব্বই হাজার নয়শত টাকা। এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত