চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি
‎ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। ‎​শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। ‎ ‎​উক্ত সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সুনামগঞ্জ পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক এবং পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস। ‎ ‎​র‍্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুম আসার আগেই মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা তৈরির মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
‎ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। ‎​শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। ‎ ‎​উক্ত সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সুনামগঞ্জ পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক এবং পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস। ‎ ‎​র‍্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুম আসার আগেই মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা তৈরির মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত