রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

খানসামায় পৃথক অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলাসহ বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় বীরগঞ্জ উপজেলার সাদুল্লাহপাড়া গ্রামের খদের আলীর ছেলে সামিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এনজিআর (নন-গেজেটেড রিকভারি) পরোয়ানার ভিত্তিতে খানসামা উপজেলার পশ্চিম বাঁশুলি গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মজিদুল ইসলাম, কসিম উদ্দিনের ছেলে আখতারুল, ছোট বাবু এবং তাল বাবুকে আটক করা হয়।

অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং-৮০৬/২২-এর পরোয়ানার ভিত্তিতে বিষ্ণুপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আহিদুল ইসলাম, মৃত সমারুর ছেলে এরশাদ আলী এবং গোবিন্দপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আজীম উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

খানসামা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আদালতের পরোয়ানা বাস্তবায়ন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

#মাদকবিরোধী_অভিযান #দিনাজপুর_সংবাদ #খানসামা_পুলিশ

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

খানসামায় পৃথক অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলাসহ বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় বীরগঞ্জ উপজেলার সাদুল্লাহপাড়া গ্রামের খদের আলীর ছেলে সামিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এনজিআর (নন-গেজেটেড রিকভারি) পরোয়ানার ভিত্তিতে খানসামা উপজেলার পশ্চিম বাঁশুলি গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মজিদুল ইসলাম, কসিম উদ্দিনের ছেলে আখতারুল, ছোট বাবু এবং তাল বাবুকে আটক করা হয়।

অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং-৮০৬/২২-এর পরোয়ানার ভিত্তিতে বিষ্ণুপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আহিদুল ইসলাম, মৃত সমারুর ছেলে এরশাদ আলী এবং গোবিন্দপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আজীম উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

খানসামা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আদালতের পরোয়ানা বাস্তবায়ন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত