রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লুণ্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় ঢাকার শ্যামপুর থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে বাহিনী।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে রাজধানীর চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কাজল মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা পলিথিন কারখানার মেশিনের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে যাচাই-বাছাই করে র্যাব নিশ্চিত হয়, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।
র্যাব-১০ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা পিস্তলটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং রাষ্ট্রবিরোধী যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬