চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরার তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতক্ষীরার তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাটি শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন তার নিজ বাসায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শামীমের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ডুমুরিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাটি শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন তার নিজ বাসায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শামীমের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ডুমুরিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত