চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার প্রদান

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার প্রদান

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

দ্বোধন পর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সেব (শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সওজ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শ্রেণির মৎস্য চাষী ও ব্যবসায়ীদের পুরস্কার প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত