চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সংসদ সদস্যের প্রশ্নে সামনে এলো কুড়িগ্রামে আইসিটি সেন্টার স্থাপনের অগ্রগতি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংসদ সদস্যের প্রশ্নে সামনে এলো কুড়িগ্রামে আইসিটি সেন্টার স্থাপনের অগ্রগতি
তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে কুড়িগ্রামে নেওয়া হয়েছে যুগান্তকারী উদ্যোগ। কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি আধুনিক আইটি ট্রেনিং ও আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত অবকাঠামো নির্মাণসহ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের আইটি স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। অন্যদিকে চলতি অর্থবছরে উন্নয়ন খাতে মোট ৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা স্থানীয় অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।আজ মহান সংসদে ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড.আতিক মোজাহিদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এমন তথ্য প্রধান করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিটি ইনকিউবেশন সেন্টারটি চালু হলে কুড়িগ্রাম অঞ্চলে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে পিছিয়ে পড়া এ জনপদে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সংসদ সদস্যের প্রশ্নে সামনে এলো কুড়িগ্রামে আইসিটি সেন্টার স্থাপনের অগ্রগতি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে কুড়িগ্রামে নেওয়া হয়েছে যুগান্তকারী উদ্যোগ। কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি আধুনিক আইটি ট্রেনিং ও আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত অবকাঠামো নির্মাণসহ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের আইটি স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। অন্যদিকে চলতি অর্থবছরে উন্নয়ন খাতে মোট ৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা স্থানীয় অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।আজ মহান সংসদে ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড.আতিক মোজাহিদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এমন তথ্য প্রধান করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিটি ইনকিউবেশন সেন্টারটি চালু হলে কুড়িগ্রাম অঞ্চলে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে পিছিয়ে পড়া এ জনপদে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত