চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রীমঙ্গল থেকে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, পরিবারের আকুতি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শ্রীমঙ্গল থেকে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, পরিবারের আকুতি

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ সিরাজনগর গ্রামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম জুয়েল মিয়া (২৮)। তিনি দক্ষিণ সিরাজনগর গ্রামের মোহাম্মদ দুরুদ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাকিয়া বাজার এলাকা থেকে শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে রওনা হন জুয়েল মিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

জুয়েল মিয়া বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় দিতে সক্ষম নন। ফলে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরিবারের দাবি, সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে—তিনি মিরপুর এলাকা থেকে সিএনজিযোগে হবিগঞ্জ শহরের দিকে গিয়েছিলেন।

নিখোঁজের সময় তার গায়ে ছিল কালো রঙের জ্যাকেট। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি এবং গায়ের রং কালো।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

কেউ যদি জুয়েল মিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে-

? ০১৭৫১৭০৭৪৪২, ০১৭১১৩৯৬৫৭৪, ০১৬৭৪৭৫৪৯১৭ (সোয়েল মিয়া, বড় ভাই)

নিখোঁজ যুবককে দ্রুত খুঁজে পেতে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে পরিবার।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গল থেকে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, পরিবারের আকুতি

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ সিরাজনগর গ্রামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম জুয়েল মিয়া (২৮)। তিনি দক্ষিণ সিরাজনগর গ্রামের মোহাম্মদ দুরুদ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাকিয়া বাজার এলাকা থেকে শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে রওনা হন জুয়েল মিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

জুয়েল মিয়া বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় দিতে সক্ষম নন। ফলে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরিবারের দাবি, সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে—তিনি মিরপুর এলাকা থেকে সিএনজিযোগে হবিগঞ্জ শহরের দিকে গিয়েছিলেন।

নিখোঁজের সময় তার গায়ে ছিল কালো রঙের জ্যাকেট। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি এবং গায়ের রং কালো।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

কেউ যদি জুয়েল মিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে-

? ০১৭৫১৭০৭৪৪২, ০১৭১১৩৯৬৫৭৪, ০১৬৭৪৭৫৪৯১৭ (সোয়েল মিয়া, বড় ভাই)

নিখোঁজ যুবককে দ্রুত খুঁজে পেতে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে পরিবার।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত