মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

প্রবাসের খবর

জরিমানার শঙ্কা ব্যবসায়ীদের

আমিরাতে ট্যাক্স ঝুঁকিতে বাংলাদেশি ব্যবসায়ীরা, জরিমানা এড়াতে সেমিনার

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট ও নতুন করপোরেট ট্যাক্স আইন সঠিকভাবে না মানায় জরিমানার মুখে পড়েছেন বহু বাংলাদেশি ব্যবসায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং আসন্ন ‘ই-ইনভয়েসিং’ কাঠামোর প্রস্তুতি বিষয়ে সচেতনতা তৈরিতে রাস আল খাইমাহতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস’ এবং ‘জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

সেমিনারে মূল আলোচনার বিষয় ছিল ডিজিটাল ই-ইনভয়েসিং, ট্যাক্স কমপ্লায়েন্স এবং বিজনেস অটোমেশন। আয়োজক প্রতিষ্ঠান ইজি অ্যাকাউন্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুমনা রহমান জানান, এখনো অনেক ব্যবসায়ী ম্যানুয়াল হিসাব পদ্ধতি অনুসরণ করায় তারা অডিট ও আইনি ঝুঁকিতে রয়েছেন।

অন্যদিকে জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনসের সিইও মাহফুজ উল আলম আধুনিক ইআরপি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কীভাবে ট্যাক্স রিপোর্টিং ও ই-ইনভয়েসিং স্বয়ংক্রিয় করা যায় তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং প্রবাসী ব্যবসায়ীদের দ্রুত ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। এছাড়া কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রাস আল খাইমাহ ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস ক্লাবের নির্বাহী চেয়ারম্যান আরিফ ইব্রাহিম আল হারানকি।

সেমিনারে বিভিন্ন আমিরাতের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও অর্থ ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

#আমিরাত #ট্যাক্সআইন #প্রবাসীব্যবসা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আমিরাতে ট্যাক্স ঝুঁকিতে বাংলাদেশি ব্যবসায়ীরা, জরিমানা এড়াতে সেমিনার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট ও নতুন করপোরেট ট্যাক্স আইন সঠিকভাবে না মানায় জরিমানার মুখে পড়েছেন বহু বাংলাদেশি ব্যবসায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং আসন্ন ‘ই-ইনভয়েসিং’ কাঠামোর প্রস্তুতি বিষয়ে সচেতনতা তৈরিতে রাস আল খাইমাহতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস’ এবং ‘জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

সেমিনারে মূল আলোচনার বিষয় ছিল ডিজিটাল ই-ইনভয়েসিং, ট্যাক্স কমপ্লায়েন্স এবং বিজনেস অটোমেশন। আয়োজক প্রতিষ্ঠান ইজি অ্যাকাউন্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুমনা রহমান জানান, এখনো অনেক ব্যবসায়ী ম্যানুয়াল হিসাব পদ্ধতি অনুসরণ করায় তারা অডিট ও আইনি ঝুঁকিতে রয়েছেন।

অন্যদিকে জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনসের সিইও মাহফুজ উল আলম আধুনিক ইআরপি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কীভাবে ট্যাক্স রিপোর্টিং ও ই-ইনভয়েসিং স্বয়ংক্রিয় করা যায় তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং প্রবাসী ব্যবসায়ীদের দ্রুত ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। এছাড়া কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রাস আল খাইমাহ ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস ক্লাবের নির্বাহী চেয়ারম্যান আরিফ ইব্রাহিম আল হারানকি।

সেমিনারে বিভিন্ন আমিরাতের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও অর্থ ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত