চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সিলেট রিজিয়নের উদ্যোগে এবং হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের তত্ত্বাবধানে প্রথমবারের মতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বর্ণিল সাজসজ্জা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে থানার কম্পাউন্ডে শুরু হয় পহেলা বৈশাখের উৎসব। দিনব্যাপী এ আয়োজনে মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। সকালে পান্তা ভাত, ইলিশ, শুটকি ভুনা, আলু ভর্তা, বেগুন ভাজা ও মরিচ ভাজা পরিবেশন করা হয়। পরে দুপুরে গরুর মাংস দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানটি দুপুর ২টায় শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আনন্দ টিভির সাংবাদিক শেখ বেলাল, সাংবাদিক নুরুল হুদা চৌধুরী ইলিয়াছ, হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কণ্ঠশিল্পী মলি সরকার ও ডিজে সুমাইয়া সরকার প্রমুখ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নববর্ষ উদযাপন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
সিলেট রিজিয়নের উদ্যোগে এবং হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের তত্ত্বাবধানে প্রথমবারের মতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বর্ণিল সাজসজ্জা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে থানার কম্পাউন্ডে শুরু হয় পহেলা বৈশাখের উৎসব। দিনব্যাপী এ আয়োজনে মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। সকালে পান্তা ভাত, ইলিশ, শুটকি ভুনা, আলু ভর্তা, বেগুন ভাজা ও মরিচ ভাজা পরিবেশন করা হয়। পরে দুপুরে গরুর মাংস দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানটি দুপুর ২টায় শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আনন্দ টিভির সাংবাদিক শেখ বেলাল, সাংবাদিক নুরুল হুদা চৌধুরী ইলিয়াছ, হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কণ্ঠশিল্পী মলি সরকার ও ডিজে সুমাইয়া সরকার প্রমুখ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নববর্ষ উদযাপন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত