চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪.৫০ মিনিটে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়। নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি জয়পুরহাট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন বলেন, “নির্বাচনে একদল জিতবে, একদল হেরে যাবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বন্ধ করার যে অপচেষ্টা চলছে, তা ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না।

জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে তা বন্ধ করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা কোনোভাবেই সহ্যযোগ্য নয়।

জেলা অফিস সম্পাদক তারেক হোসেন বলেন, যারা শিক্ষার্থীদের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বন্ধ করতে চাচ্ছে। আমরা অটল, নির্ধারিত তারিখেই শাকসু নির্বাচন দিতে হবে।

সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে ঘোষণা করেন, শিক্ষার্থীদের ভোটাধিকার সংরক্ষিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪.৫০ মিনিটে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়। নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি জয়পুরহাট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন বলেন, “নির্বাচনে একদল জিতবে, একদল হেরে যাবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বন্ধ করার যে অপচেষ্টা চলছে, তা ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না।

জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে তা বন্ধ করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা কোনোভাবেই সহ্যযোগ্য নয়।

জেলা অফিস সম্পাদক তারেক হোসেন বলেন, যারা শিক্ষার্থীদের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বন্ধ করতে চাচ্ছে। আমরা অটল, নির্ধারিত তারিখেই শাকসু নির্বাচন দিতে হবে।

সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে ঘোষণা করেন, শিক্ষার্থীদের ভোটাধিকার সংরক্ষিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত