মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

লাখাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুষ্ঠু বিনোদন, খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। সুস্থতা মানুষের জন্য একটি বড় নিয়ামত, আর সুস্থ থাকতে হলে সুস্থ বিনোদন ও নিয়মিত শারীরিক চর্চা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এসব বিষয়ের গুরুত্ব তুলে ধরেন তারা।

আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকসহ হামদ, নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লাখাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুষ্ঠু বিনোদন, খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। সুস্থতা মানুষের জন্য একটি বড় নিয়ামত, আর সুস্থ থাকতে হলে সুস্থ বিনোদন ও নিয়মিত শারীরিক চর্চা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এসব বিষয়ের গুরুত্ব তুলে ধরেন তারা।

আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকসহ হামদ, নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত