মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

লাখাইয়ে চোরাই গরুসহ চোর আটক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে চোরাই গরুসহ চোর আটক
হবিগঞ্জের লাখাইয়ে চোরাই ষাঁড় গরুসহ এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মুন্না মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বামৈ মুক্তিযোদ্ধা সরকারি কলেজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করেন। এসময় ফারুক মিয়ার ছেলে ইয়াছিনুল হাসানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চোরাই ষাঁড় গরুসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গরুর প্রকৃত মালিককে পাওয়া না গেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। পরে মোড়াকরি গ্রামের জুলহাস মিয়ার ছেলে হেলাম মিয়া থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রমাণসহ গরুটিকে তার নিজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় হেলাম মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানিয়েছে, গরু চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। উদ্ধারকৃত চোরাই গরুটি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লাখাইয়ে চোরাই গরুসহ চোর আটক

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত