চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ছয় দিন পর ফজলে রাব্বি নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (বিকেল) সদর উপজেলার চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ি এলাকার প্রবাসী কিরণের বাড়ির একটি টাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজলে রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয়রা একটি টাংকির ওপর রাব্বির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রাব্বি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন বলেও এলাকায় আলোচনা রয়েছে। তবে পুলিশ বলছে, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে নিখোঁজের ছয় দিন পর ফজলে রাব্বি নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (বিকেল) সদর উপজেলার চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ি এলাকার প্রবাসী কিরণের বাড়ির একটি টাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজলে রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয়রা একটি টাংকির ওপর রাব্বির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রাব্বি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন বলেও এলাকায় আলোচনা রয়েছে। তবে পুলিশ বলছে, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত