চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

খুলনার পীর খানজাহান আলী (রহ.) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে ঝাঁপ দেন। এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন। লবনচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের তথ্য পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং নদীর ভেতরে হওয়ায় নৌপুলিশকে বিষয়টি জানান।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাল হোসেন বলেন, “লাশ উদ্ধারের সময় সাংবাদিক বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

পিবিআই ও সিআইডি টিম মরদেহ পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর মৃত্যুতে খুলনা জুড়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনার পীর খানজাহান আলী (রহ.) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে ঝাঁপ দেন। এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন। লবনচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের তথ্য পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং নদীর ভেতরে হওয়ায় নৌপুলিশকে বিষয়টি জানান।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাল হোসেন বলেন, “লাশ উদ্ধারের সময় সাংবাদিক বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

পিবিআই ও সিআইডি টিম মরদেহ পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর মৃত্যুতে খুলনা জুড়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত