চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রুপসায় স্বামীর দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রুপসায় স্বামীর দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

পারিবারিক কলহের জেরে রুপসা উপজেলার যুগিহাটি এলাকার গৃহবধূ পারভীন বেগমকে স্বামীর দায়ের কোপে গুরুতর জখম করা হয়, পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টায় পারিবারিক কলহের সময় পারভীন বেগম ও তার স্বামী পলাশ শেখের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে পলাশ শেখ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় পারভীন বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী পলাশ শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রুপসায় স্বামীর দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

পারিবারিক কলহের জেরে রুপসা উপজেলার যুগিহাটি এলাকার গৃহবধূ পারভীন বেগমকে স্বামীর দায়ের কোপে গুরুতর জখম করা হয়, পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টায় পারিবারিক কলহের সময় পারভীন বেগম ও তার স্বামী পলাশ শেখের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে পলাশ শেখ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় পারভীন বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী পলাশ শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত