চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং-এর দাফন সম্পন্ন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং-এর দাফন সম্পন্ন

রাজশাহীর বাগমারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং-এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

তিনি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সমষপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার দুপুরে নিজ বাসভবনের পাশে জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ফজলুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং-এর দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

রাজশাহীর বাগমারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং-এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

তিনি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সমষপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার দুপুরে নিজ বাসভবনের পাশে জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ফজলুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত