চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

রাজশাহী থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, নাটোর জেলার ওপর দিয়ে বাস চলাচল নিয়ে বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগসহ ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহচট্টগ্রাম-গামী সব বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস নির্ধারিত নিয়ম বা রুট চেইন না মেনে চলাচল করছে। অনিয়মিতভাবে রংপুর-রাজশাহী রুটে চলাচলের কারণে দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে।

রাজশাহীর পরিবহন শ্রমিকরা দাবি করছেন, নাটোরের ওপর দিয়ে তাদের বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ফলে তারা নিয়মিতভাবে গাড়ি পরিচালনা করতে পারছেন না।

অন্যদিকে নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগ করে বলেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে এবং কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর একটি বাস চালু করা হলেও একই সময়ে একাধিক বাস চলায় যাত্রী সংকট তৈরি হয়। এর মধ্যে নিয়ম ভেঙে আদনান পরিবহন চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তিনি আরও বলেন, সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হয় এবং ঢাকাগামী বাসের কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজশাহী থেকেও কোনো বাস ছাড়তে পারছে না।

তবে প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি অভিযোগ অস্বীকার করে জানান, বরং রাজশাহীতেই তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে এবং সেখান থেকেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগের দিন দুই জেলার মধ্যে একটি বিরোধ মীমাংসা হলেও পুনরায় মতবিরোধ তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বর্তমানে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে কোনো পক্ষই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত