রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই ভাইয়ের ৬ মাসের কারাদণ্ড

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। আদালতের নির্দেশে পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান স্বজনরা।

অভিযোগ করা হয়, সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। রোববার সকালে টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হুমকি দেন।

পরে নিরুপায় হয়ে পারভীন আক্তার প্রতিবেশীদের সহযোগিতায় দুই ছেলেকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর আগে একই উপজেলার আতিকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক বাবা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দেন। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে আট মাসের কারাদণ্ড দিয়েছিল।

স্থানীয়দের মতে, পরিবারের সদস্যদের মাদকাসক্তির কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার ঘটনা সমাজে মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরছে। তারা মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

#মাদকবিরোধীঅভিযান #ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। আদালতের নির্দেশে পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান স্বজনরা।

অভিযোগ করা হয়, সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। রোববার সকালে টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হুমকি দেন।

পরে নিরুপায় হয়ে পারভীন আক্তার প্রতিবেশীদের সহযোগিতায় দুই ছেলেকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর আগে একই উপজেলার আতিকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক বাবা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দেন। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে আট মাসের কারাদণ্ড দিয়েছিল।

স্থানীয়দের মতে, পরিবারের সদস্যদের মাদকাসক্তির কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার ঘটনা সমাজে মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরছে। তারা মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত