রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপদে অবমুক্ত করা হবে বন্যপ্রাণীটি

ভূরুঙ্গামারীতে জেলেদের জালে ধরা পড়ল ৬ ফুট লম্বা বার্মিজ অজগর

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের একটি বিলে জেলেদের জালে আটকা পড়েছে প্রায় ৬ ফুট লম্বা একটি বার্মিজ জাতের অজগর সাপ।

রোববার (২ আগস্ট) মাছ ধরার সময় স্থানীয় জেলেরা জালে বড় আকৃতির সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

পরে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহযোগিতায় উদ্ধার করা অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রংপুর বিভাগীয় বন অফিসের মাধ্যমে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

স্থানীয়দের ধারণা, ভারতের আসাম অঞ্চলের কোনো বনাঞ্চল থেকে দুধকুমার নদীর উজানের পানির সঙ্গে ভেসে অজগরটি এ এলাকায় চলে আসতে পারে।

বন বিভাগ জানিয়েছে, অজগর একটি সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ, পুলিশ বা প্রশাসনকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

#ভূরুঙ্গামারী #অজগর_উদ্ধার #বন্যপ্রাণী_সংরক্ষণ

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে জেলেদের জালে ধরা পড়ল ৬ ফুট লম্বা বার্মিজ অজগর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের একটি বিলে জেলেদের জালে আটকা পড়েছে প্রায় ৬ ফুট লম্বা একটি বার্মিজ জাতের অজগর সাপ।

রোববার (২ আগস্ট) মাছ ধরার সময় স্থানীয় জেলেরা জালে বড় আকৃতির সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

পরে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহযোগিতায় উদ্ধার করা অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রংপুর বিভাগীয় বন অফিসের মাধ্যমে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

স্থানীয়দের ধারণা, ভারতের আসাম অঞ্চলের কোনো বনাঞ্চল থেকে দুধকুমার নদীর উজানের পানির সঙ্গে ভেসে অজগরটি এ এলাকায় চলে আসতে পারে।

বন বিভাগ জানিয়েছে, অজগর একটি সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ, পুলিশ বা প্রশাসনকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত