চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে ৩৪ জন গ্রেপ্তার, ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে অগ্রগতি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে ৩৪ জন গ্রেপ্তার, ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে অগ্রগতি

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপির তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।

অভিযানের বিশেষ নজর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরে বাংলা একেএম ফজলুল হক হলের সেকশন অফিসার ও পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশ (৪২) কে গ্রেপ্তার করা। তিনি পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকার জোনাব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে ৩৪ জন গ্রেপ্তার, ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে অগ্রগতি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপির তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।

অভিযানের বিশেষ নজর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরে বাংলা একেএম ফজলুল হক হলের সেকশন অফিসার ও পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশ (৪২) কে গ্রেপ্তার করা। তিনি পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকার জোনাব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত