চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজধানীতে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক শীর্ষ কর্মকর্তা বৃষ্টি ও স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীতে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক শীর্ষ কর্মকর্তা বৃষ্টি ও স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজধানীতে একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টি ও তার স্বামী মোঃ মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্তরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালাচ্ছে। মামলার নথি অনুযায়ী, ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৫ এ দায়েরকৃত সি.আর. মামলা নং ১৭২/২০২৬ (ধারা: দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬, ৪০৮, ৪২০, ৫০৬, ১০৯ ও ৩৪) এর প্রেক্ষিতে ২০২৬ সালের ১৬ মার্চ আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টিকে। এছাড়া তার স্বামী মোঃ মেজবাহ উদ্দিন, শাশুড়ি মনোয়ারা বেগম এবং সহযোগী মোঃ শওকত আলীকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও ব্যাংক ঋণ সমন্বয়ের দায়িত্বে থাকা অবস্থায় অভিযুক্তরা প্রতারণার আশ্রয় নেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ঋণ সমন্বয়ের অজুহাতে একাধিক তারিখবিহীন চেকে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই চেকগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিগত হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক শীর্ষ কর্মকর্তা বৃষ্টি ও স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
রাজধানীতে একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টি ও তার স্বামী মোঃ মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্তরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালাচ্ছে। মামলার নথি অনুযায়ী, ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৫ এ দায়েরকৃত সি.আর. মামলা নং ১৭২/২০২৬ (ধারা: দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬, ৪০৮, ৪২০, ৫০৬, ১০৯ ও ৩৪) এর প্রেক্ষিতে ২০২৬ সালের ১৬ মার্চ আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টিকে। এছাড়া তার স্বামী মোঃ মেজবাহ উদ্দিন, শাশুড়ি মনোয়ারা বেগম এবং সহযোগী মোঃ শওকত আলীকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও ব্যাংক ঋণ সমন্বয়ের দায়িত্বে থাকা অবস্থায় অভিযুক্তরা প্রতারণার আশ্রয় নেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ঋণ সমন্বয়ের অজুহাতে একাধিক তারিখবিহীন চেকে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই চেকগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিগত হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত