মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে সফল ওসি মিজানুর রহমানের বিদায়

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে সফল ওসি মিজানুর রহমানের বিদায়

মেহেন্দিগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার তার দায়িত্বকালীন সময়ে মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে গেছেন।

গত ছয় মাসে তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তার কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানের ফলে মাদক সেবন ও বিস্তার অনেকাংশে কমে আসে। এর ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং অপরাধীদের মধ্যে সৃষ্টি হয় ভীতি।

বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তিনি ছিলেন সক্রিয় ও সচেষ্ট। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তার ভূমিকা ছিল দৃশ্যমান ও কার্যকর।

বিদায়ের প্রাক্কালে তার এই অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মনে করেন, একজন মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, মেহেন্দিগঞ্জে তার সময়কাল ইতিবাচক পরিবর্তনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে সফল ওসি মিজানুর রহমানের বিদায়

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

মেহেন্দিগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার তার দায়িত্বকালীন সময়ে মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে গেছেন।

গত ছয় মাসে তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তার কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানের ফলে মাদক সেবন ও বিস্তার অনেকাংশে কমে আসে। এর ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং অপরাধীদের মধ্যে সৃষ্টি হয় ভীতি।

বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তিনি ছিলেন সক্রিয় ও সচেষ্ট। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তার ভূমিকা ছিল দৃশ্যমান ও কার্যকর।

বিদায়ের প্রাক্কালে তার এই অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মনে করেন, একজন মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, মেহেন্দিগঞ্জে তার সময়কাল ইতিবাচক পরিবর্তনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত