চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির '৩১ দফা' বাস্তবায়নে কর্মীসভা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মুন্সীগঞ্জে বিএনপির '৩১ দফা' বাস্তবায়নে কর্মীসভা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির উদ্যোগে ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কেয়াইন ইউনিয়নের নিমতলার শিকদার কমপ্লেক্সে এ কর্মীসভা বসে। এতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ স্থানীয় মুরব্বিরাও অংশ নেন।

সভা শেষে নেতাকর্মীরা নিমতলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “বর্তমান সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকার কেড়ে নিয়েছিল। জনগণের আন্দোলনের ফলেই এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এবং দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান এবং চাঁদাবাজি, লুটপাট ও হয়রানি থেকে দূরে থাকার নির্দেশ দেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বিএনপির সব কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুয়াজ্জেম হোসেন বাবুল, মোতাহার হোসেন, মো. আতাউর রহমান হাওলাদার, মো. নাছিম খান, ছিদ্দিক মোল্লা, ইয়াসিন সুমন, শাহাদাত শিকদার এবং শহীদুল ইসলাম উজ্জ্বল মোল্লা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির '৩১ দফা' বাস্তবায়নে কর্মীসভা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির উদ্যোগে ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কেয়াইন ইউনিয়নের নিমতলার শিকদার কমপ্লেক্সে এ কর্মীসভা বসে। এতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ স্থানীয় মুরব্বিরাও অংশ নেন।

সভা শেষে নেতাকর্মীরা নিমতলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “বর্তমান সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকার কেড়ে নিয়েছিল। জনগণের আন্দোলনের ফলেই এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এবং দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান এবং চাঁদাবাজি, লুটপাট ও হয়রানি থেকে দূরে থাকার নির্দেশ দেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বিএনপির সব কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুয়াজ্জেম হোসেন বাবুল, মোতাহার হোসেন, মো. আতাউর রহমান হাওলাদার, মো. নাছিম খান, ছিদ্দিক মোল্লা, ইয়াসিন সুমন, শাহাদাত শিকদার এবং শহীদুল ইসলাম উজ্জ্বল মোল্লা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত