চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে ১ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে ১ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হরিধনের নেতৃত্বে একদল পুলিশ ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় ধর্মঘরগামী পাকা সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকলনগর গ্রামের সেলিনা আক্তার (৫৫) এবং হ্যাপী আক্তার (৩৩)। তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে ১ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হরিধনের নেতৃত্বে একদল পুলিশ ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় ধর্মঘরগামী পাকা সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকলনগর গ্রামের সেলিনা আক্তার (৫৫) এবং হ্যাপী আক্তার (৩৩)। তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত