চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বোচাগঞ্জে জামায়াতে ইসলামীর একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বোচাগঞ্জে জামায়াতে ইসলামীর একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘দাঁড়িপাল্লা’ মার্কার পক্ষে একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বাদ আছর থেকে বাদ মাগরিব পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা আয়োজন করা হয়। প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের ভাঙ্গা মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠে। পরে বাদ মাগরিব ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর বাজার মাঠ এবং ৫ নম্বর ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা এলাকায় পর্যায়ক্রমে আরও দুটি জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম। বক্তব্যে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জনসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বোচাগঞ্জে জামায়াতে ইসলামীর একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
  দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘দাঁড়িপাল্লা’ মার্কার পক্ষে একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বাদ আছর থেকে বাদ মাগরিব পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা আয়োজন করা হয়। প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের ভাঙ্গা মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠে। পরে বাদ মাগরিব ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর বাজার মাঠ এবং ৫ নম্বর ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা এলাকায় পর্যায়ক্রমে আরও দুটি জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম। বক্তব্যে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জনসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত