মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিশেষ সতর্কতা, মাঠে র‍্যাব-৬

গোপালগঞ্জে র‍্যাবের কড়া নজরদারি, নিরাপত্তা জোরদার

ছবি : চেকপোস্ট

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬-এর সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প।

র‍্যাব জানিয়েছে, জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল, সাইবার পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দলকে প্রস্তুত রাখা হয়েছে।

বিশেষ করে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির আগাম তথ্য সংগ্রহ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এছাড়া জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সড়ক মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন এবং জনবহুল এলাকায় টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

নাশকতা বা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভাটিয়াপাড়া ক্যাম্পে প্রশিক্ষিত স্ট্রাইকিং ফোর্সকে সর্বক্ষণ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুত মোতায়েনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৬-এর সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি জনগণকে গুজব এড়িয়ে চলার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য বা কার্যক্রম সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

#গোপালগঞ্জ_সংবাদ #নিরাপত্তা_জোরদার #র‍্যাব৬

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গোপালগঞ্জে র‍্যাবের কড়া নজরদারি, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত