বিশ্ব ল্যাবরেটরী দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন।
বিএমটিএ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রুকুন উদ্দিন মৌল্লা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকারিয়া-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সৈয়দ মনওয়ার আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা এবং হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বিএমটিএ’র কোষাধ্যক্ষ মইন উদ্দিন এবং নির্বাহী সদস্য জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিদায়ী দুইজন মেডিকেল টেকনিশিয়ানকে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬