আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে এগিয়ে যাচ্ছেন তরুণ ফ্যাশন ডিজাইনার আবদুল্লা আল মাছুম। অস্ট্রেলিয়ার ফ্যাশন জগতে তাঁর সৃজনশীল কাজ, নান্দনিক নকশা ও পেশাগত দক্ষতা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে, যা বাংলাদেশের ফ্যাশন শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রকাশনা CBD News Fashion Magazine–এ তাঁকে নিয়ে একটি প্রশংসামূলক প্রতিবেদন প্রকাশিত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি এই ডিজাইনারের পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।
এছাড়াও মেলবোর্নভিত্তিক সুপরিচিত ফ্যাশন হাউস Evans Leather–এর একটি বিশেষ ডিজাইন চলতি বছর বিশ্বখ্যাত Vogue ফ্যাশন ম্যাগাজিনে স্থান পায়। ওই ডিজাইনের প্রতিনিধিত্ব করেন আবদুল্লা আল মাছুম, যা তাঁর সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ তারকা ও অভিনেত্রী লেডি গাগা–র জন্য একটি বিশেষ জ্যাকেট ডিজাইন ও তৈরি করে বিশ্ব ফ্যাশন অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। এই কাজ তাঁকে বিশ্ব ফ্যাশনের মানচিত্রে আরও সুপরিচিত করে তোলে।
আবদুল্লা আল মাছুমের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পণ্ডিতের বানা গ্রামে হলেও তাঁর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায়। শিক্ষাজীবনের শুরু চট্টগ্রামের কাস্টমস ল্যাবরেটরি স্কুলে। পরে তিনি ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে কলেজ শিক্ষা সম্পন্ন করেন।
উচ্চশিক্ষায় তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে বি.এসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইনস্টিটিউট অব অ্যাপারেল ম্যানেজমেন্ট, চট্টগ্রাম থেকে মাস্টার্স ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং সম্পন্ন করেন। ফ্যাশন ডিজাইন, লেদার কারুশিল্প ও অ্যাপারেল সেক্টরে তাঁর দক্ষতা ইতোমধ্যেই বিশেষভাবে স্বীকৃত।
ব্যক্তিগত জীবনে তিনি এস এম খায়রুল ইসলাম ও রহিমা আক্তারের দ্বিতীয় সন্তান। তাঁর বড় বোন মায়মুনা আক্তার কানাডার নাগরিক এবং ছোট বোন মোর্শেদা আক্তার মিম বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে অধ্যয়নরত।
বিশ্ব ফ্যাশন অঙ্গনে আবদুল্লা আল মাছুমের এই সাফল্য বাংলাদেশের নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনারদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬