চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

বিদেশের সঙ্গে করা চুক্তি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট: জামায়াত আমির

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিদেশের সঙ্গে করা চুক্তি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট: জামায়াত আমির
বিদেশের সঙ্গে অন্তবর্তী সরকারে চুক্তি সম্পর্কে জামায়াতের অবস্থান সম্পর্কে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনো আমাদের অবস্থান স্পষ্ট। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি আরো বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে। তারা এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এ চুক্তি আমরা অন্ধকারে রেখেছি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিদেশের সঙ্গে করা চুক্তি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
বিদেশের সঙ্গে অন্তবর্তী সরকারে চুক্তি সম্পর্কে জামায়াতের অবস্থান সম্পর্কে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনো আমাদের অবস্থান স্পষ্ট। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি আরো বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে। তারা এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এ চুক্তি আমরা অন্ধকারে রেখেছি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত