মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২৮ জুন জাতীয় ক্যাম্পেইন সফল

লাখাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। সভায় স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. ইশতিয়াক খান। তিনি শিশুদের ভিটামিন ‘এ’ গ্রহণের প্রয়োজনীয়তা এবং কর্মসূচির করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে ডা. কাজী শামসুল আরেফীন বলেন, ৫ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। তিনি আরও বলেন, অসুস্থ শিশু বা ৫ মাসের কম এবং ৫ বছরের বেশি বয়সীদের এই ক্যাপসুল খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি জানান, এ বছর লাখাই উপজেলায় ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ব্যাপক প্রচারণার মাধ্যমে কোনো শিশু যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে।

সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পর্যায়ের পরিদর্শক ও মাঠকর্মী, এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

#লাখাই #ভিটামিনএপ্লাস #স্বাস্থ্যক্যাম্পেইন

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লাখাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। সভায় স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. ইশতিয়াক খান। তিনি শিশুদের ভিটামিন ‘এ’ গ্রহণের প্রয়োজনীয়তা এবং কর্মসূচির করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে ডা. কাজী শামসুল আরেফীন বলেন, ৫ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। তিনি আরও বলেন, অসুস্থ শিশু বা ৫ মাসের কম এবং ৫ বছরের বেশি বয়সীদের এই ক্যাপসুল খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি জানান, এ বছর লাখাই উপজেলায় ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ব্যাপক প্রচারণার মাধ্যমে কোনো শিশু যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে।

সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পর্যায়ের পরিদর্শক ও মাঠকর্মী, এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত