চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বানিয়াচংয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলী হোসেনের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বানিয়াচংয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলী হোসেনের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম আলী হোসেন (৫৫) আর নেই। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, মা ও চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই দিন বাদ আসর বানিয়াচংয়ের পূর্বগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ রাফি মিয়া। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু মুনসুর শাখাওয়াত হাসান জীবন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিএনপি পরিবারের সকল নেতাকর্মীকে মরহুমের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসাইন মারুফ এবং মরহুমের ছোট ভাই ছাত্রদল নেতা দেলোয়ার মিয়া। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিলেটে নেওয়া হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। মরহুম আলী হোসেন বানিয়াচংয়ের মীর মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন বাহরাইন প্রবাসী ছিলেন। দেশে ফিরে বানিয়াচং বড় বাজারে ব্যবসা পরিচালনার পাশাপাশি সরকারি ঠিকাদারি কাজেও যুক্ত ছিলেন। এলাকায় তিনি একজন পরোপকারী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বানিয়াচংয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলী হোসেনের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত