চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বানারীপাড়ায় ভোট কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বানারীপাড়ায় ভোট কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বানারীপাড়া উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) জন্য ২৩ জানুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল মোঃ ফরিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটগ্রহণের প্রক্রিয়া, দায়িত্ব ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালার মাধ্যমে ভোট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, নির্বাচনী কার্যক্রমকে নির্বিঘ্ন ও সুষ্ঠু করার পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বানারীপাড়ায় ভোট কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বানারীপাড়া উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) জন্য ২৩ জানুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল মোঃ ফরিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটগ্রহণের প্রক্রিয়া, দায়িত্ব ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালার মাধ্যমে ভোট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, নির্বাচনী কার্যক্রমকে নির্বিঘ্ন ও সুষ্ঠু করার পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত