বাগেরহাট-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনা করাই আমাদের লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নেই—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স। সকল ধর্ম ও জাতির মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং অন্যায়ের সঙ্গে কোনো আপোষ হবে না।”
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে।
জেলা বিএনপি’র সভাপতি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুজিবুর রহমান, অহিদুর জ্জামান দিপু, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, সমশের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, সদর উপজেলার বিএনপি’র সভাপতি নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভা থেকে প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানান, “আমরা সকলের সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়ে তুলব, যেখানে মানুষ রাজনৈতিক কারণে জুলুম বা নির্যাতনের শিকার হবে না।”

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬